দাবোল ‘এনগ্যাযমেন’
- “ওম্মা, তোমাল দেখি দাবোল ‘এনগ্যাযমেন
ভোর ও স্বপ্ন কথন
ভোর বেলা লগিন করে দেখলাম একা ! হ্যা আমি আমরা বন্ধুতে নতুনই আসলাম । নিজেকে একা দেখে এক প্রকার ভালই লাগছে বলা যায় !
ভাবলাম ভোর বেলা কিছু ভোর কথন হয়ে যাক !
অনিকেত... ১
আমি নিজে আজকে দুপুরে ঘুমিয়ে গেসলাম.. ঘুম থেকে উঠে বেশ একটা কিছু লিখতে মন চাইলো... তাই এইটা লিখতে শুরু করছি... কি দাঁড়াবে জানিনা।
....................................................................................................
রাতের পৃথিবী
ল্যাবএইডে কাজ করি ৫ বছর ৮ মাস। এতদিন একসাথে কোনো প্রতিষ্ঠানে কাজ করিনি। ছাড়বো ছাড়বো করেও ল্যাবএইড আর ছাড়া হয়নি। অনেকদিন মেজাজ খারাপ করে ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। তারপরও ছাড়া হয়নি। ছাড়ার আগে সংসার, সন্তানের কথা মনে হত। চাকরীর বাজারেও আকাল। চাকরী যে পাইনা, তা নয়। কিন্তু ব্যাটে বলে আর এক হয়না। আমি যাযাবর কিসিমের মানুষ। বাঁধা ধরা নিয়মে আমার পোষায় না। আবার ফিরে যেতে চাই মিডিয়াতে। ভরসা পাইনা।
বয়ে চলা জীবন কাব্যের পান্ডুলিপি - ৫
এক.
দিবাস্বপ্নের মতই ছিল স্বপ্ন গুলো, আশা ছিলনা , ছিলনা কোন লক্ষ্য। কেউ যদি প্রশ্ন করে ছোটবেলায় তুমি কি হতে চেয়েছিলে? সমস্যায় পড়ে যাই। কোন কিছুই তো হতে চাইনি তখন। শুধু বড় হতে চেয়েছিলাম, আর কিছু না।
বড় হতে হতে ,চলতে চলতে এই চলার পথে কত জনের সাথে পরিচয় হলো। পরিচয় হলো ছাত্র জীবনে , পরিচয় হলো কর্ম জীবনে। সেই সাথে পরিচয় হলো ভার্চুয়াল জীবনে - সে চ্যাটিং, ব্লগিং কিংবা অন্যকোন ভাবেই হোক।
শুভকামনা
অনেক কথা বলার আমি খুব খুশির কথা কিবা দুঃখের কিছু জানাতে পারি খুব কম মানুষকেই, সেগুলো লুকিয়ে রাখতে পারাতেই আমার আনন্দ। তাই Organizational Behavior সংক্রান্ত কথাবার্তায় হল ভর্তি লোকের মাঝে যখন নিজের এমন কারো কথা বলতে বলা হলো সবাইকে যাএ কথা মনে এলে এক অর্থে মন ভার হয়ে যায় আবার আনন্দে উদ্বেলিত হয়। আমি নিশ্চিত ছিলাম এলেবেলে বোকামি, হাসির কিছু বলে কাটিয়ে উঠতে পারবো। একের পর এক কাহিনী শুনছি আর ম্যাডাম
আজ তার জন্মদিন
১৯৯৬ সালের নভেম্বরের প্রথম দিন বিয়ে হয় আমাদের। আমি তখন কার্যক্ষেত্রে শ্রীমঙ্গলে থাকি। তো, বিয়ের পর এই কূলে আমি আর ওই কূলে তুমি অবস্থা ছিল আমাদের। পড়াশুনার কারনে তিনি প্রায়ই বাবার বাড়ি থাকতেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ হলে চলে আসতেন আমাদের বাসায়। কুমিল্লাতে। আমি সপ্তাহান্তে ঢাকা মাড়িয়ে নারায়ণগঞ্জ বা কুমিল্লা যেতাম। কোথায় যাবো সেটা নির্ভর করত তেনার অবস্থানের উপর।
অ্যাডাল্ট কেক রেসিপি

এই রান্না শুরু করার আগে বাসায় খুঁইজা দেখেন, কোন কঠিন পানীয় আছে কিনা... কঠিন পানিতে এলার্জি থাকলে ফলের জুস দিতে পারেন, তয় সেইটা আংগুর বা বেরী জুস হইলে ভালো হয়। যাউগ্গা জিনিসপাতি যা যা লাগবো সেইটার লিস্টি:
* লেডি ফিংগার বিস্কুট ( দুকানে পাওয়া যাওয়ার কথা, নামেই বুঝা যাইতেছে মহিলাদের আংগুলের মতো দেখতে বিস্কুট... ভুলে ঢেঁড়স কিন্ন্যা ফেল্লে আমার দুষ নাই)- ৮টা পিস ( এক প্যাকেট কিনলেই হওয়ার কথা)।
* তিন টেবিল চামচ কফি,
* ৫ টেবিল চামচ আইসিং সুগার,
* একটা ২৫০ মিলি হুইপিং ক্রিমের ডাব্বা,
* একটা ২০০ গ্রাম ফিলাডেলফিয়া ক্রিম চিজ,
* একটা কুকিং চকোলেটের বার (১৫০ গ্রাম)
রেসিপিঃ ফ্রাইড রাইস ( উৎসর্গ -শাতিল)
আমি মোটেও রান্না ভালো পারি না। ফাঁকিবাজি করে রান্না করি খুব প্রয়োজন হলে। শাতিল সেই ফাঁকিবাজি পদ্ধতিতে ফ্রাইড রাইস রান্না করবে বলেছে এবং আমাদের মতো আনাড়ী যদি আরো কেই থাকে যারা পারে না তাদের জন্য একটা পোষ্টও দিতে বললো। সাহস করে দিয়ে ফেল্লাম।সাহস দিয়েছেন শাতিল আর জেবীন। তবে যেভাবে সাহস দিয়েছে তাতে একটু ভয়ও পেয়েছি। জীবনে প্রথম খাবারের রেসিপি দিলাম। আল্লাহ ভরসা।
উপকরণঃ
১. পোলাওর চাল ২ কাপ
আত্মহত্যা বিষয়ে যে সকল কথা আমার জানা ছিলো (তিন)
সাত্তার সাহেব, যিনি একমাসের ভাড়া বাকী রাইখা পালাইয়া যাওয়ার অপরাধে আমাদের চোখে দোষী সাব্যস্ত হইছিলেন। যার সম্পর্কে আমরা আর কোনো তথ্য জাননের প্রয়োজন বোধ করি নাই, আমাদের কাছে তারে অপরাধী মনে হয় যেকোনো মূল্যায়ণে; তার অপরাধ সে একজন প্রাপ্ত বয়ষ্ক তরুণীরে বিয়া করছে, যেইখানে প্রলোভনের সম্ভাবনা দেখা যায়। এই তরুণী তার দ্বিতীয় স্ত্রী বইলা গুজব রটলে মহল্লাবাসী বেশ আহত হয়, যেনো দ্বিতীয় বিবাহ কিম্বা দ্বিতীয় সংস
শাস্তি না-- এতটুকু ভালোবাসা চাই
শাস্তি শব্দটা আমাদের জীবনে অতি পরিচিত যে শুধু তা নয়-সর্বাপেক্ষা পরিচিত।মানুষ হয়ে জন্মাবার জন্য এ পৃথিবির প্রতিটা মানুষের জন্য বরাদ্দ থাকে শাস্তি।কিন্তু বাংলার দামাল ছেলেদের জন্য “বিশ্ব লয়ে খেলা করা বিরাট শিশু”’র রাগ কোন একটা কারণে খুব বেশি তাই বিদ্যালয়ের ছাত্র জীবনে শিক্ষকদের হাতে মার খায়নি এমন বালক কমই আছে। বালিকা বললাম না। কারণ নানাবিধ কারণে বালিকারা বেচে যায় বলে বালকেরাই বেশি ভুক্তভোগী বলে আমি
রোমান্টিকতার আউলা ঝাউলা
বসন্তের আয়েসি দুপুর... খাওয়ার পর গা-টা কিরম ম্যাজ ম্যাজ করে... ক্লাসের জ্বালায় আজকাল দুপুরে বিছানার সাথে পিঠ ঠেকানো দায়। বিছানায় শুয়ে এপাশ ওপাশ... বরটা অফিসে ... আহা বেচারা... মনে হতেই সেল ফোনে ডায়াল... ধরছে না ক্যান? হঠাৎ ঘুমটা ভেঙ্গে যায়... সেলফোনটা হাতে নিয়ে দেখে প্রিয় মানুষটার ফোন... কথোপকথন শেষে মনে হলো মোবাইল বাজেনি... আচ্ছা রিংটোন এবং ভাইব্রেশন তো অফ ছিল ... তাহলে ঘুম ভাংলো ক্যান?
আত্মহত্যা বিষয়ে যে সকল কথা আমার জানা ছিলো (দুই)
সাত্তার সাবে'র অপেক্ষায় সেইদিন পুরা মহল্লাবাসীরে অনেক উদ্বিগ্ন চেহারায় দেখি। এই উদ্বেগে সাত্তার সাবে'র তরুণী ভার্যার প্রতি আবেগের চাইতে আত্মহত্যা বিষয়ক রোমাঞ্চ - আর তৎসম্পর্কীত লুকোছাপার অর্থাৎ নিষিদ্ধ আচরনের প্রতি না জানা আগ্রহের বিচরণ বেশি ছিলো। মহল্লাবাসীগো আচরনে আমি সংশয়ী হইয়া পড়ি, মহাপাপ আসলে জাগতিক দুনিয়ার অভ্যস্ততায় এমন কনফ্লিকটিং কেনো হয়?

