ইউজার লগইন
ব্লগ
সুনীল গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি
শুধু কবিতার জন্য এই জয়,
শুধু কবিতার জন্য কিছু খেলা,
শুধু কবিতার জন্য একা হিম সন্ধ্যেবেলা ভুবন পেরিয়ে আসা,
শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক,
শুধু কবিতার জন্য তুমি নারী,
শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘের গাঙ্গেয় প্রপাত
শুধু কবিতার জন্য দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়,
মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা,
শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি ।।
তাঁর অনেক লেখার মাঝে এই লেখাটি কেন যেন আজ হৃদয়ে কড়া নাড়ছে প্রবলভাবে । কি অপরূপভাবে অমরত্বকে তাচ্ছিল্য করেও এই মহান পুরুষ অমর হয়ে রইলেন আমাদের হৃদয়ে । আর লিখতে পারছি না । হাত চলছে না !!!
(
(
স্বপ্ন রং
আমার স্বপ্নের রং গুলো এখন অস্বাভাবিক লাল,
এইতো কিছুদিন আগেও যেগুলো ছিল আকাশের মত নীল।
স্বপ্নগুলোকে এখন আর স্বপ্ন বলা যায় না..
রং বদলিয়ে তারা হয়ে গেছে দুঃস্বপ্ন..
দুঃস্বপ্নগুলো এখন রূপ ধরেছে ভয়াবহ।
পৃথিবীর বুকে আমার চিহ্ন মুছে দিতে তারা এখন সক্রিয়,
হয়তো সত্যি তারা সফল হবে আমার অস্তিত্ব মিশিয়ে দিতে।
তবু বাঁচার বড় ইচ্ছা হয়,
ইচ্ছা করে সাদা স্বপ্ন দেখতে,
কিন্তু না, তা হয় না,
আমার স্বপ্নগুলো আজ হারিয়ে গেছে আজ গভীর সাগরে।
সাগর থেকে স্বপ্নগুলো নিংড়ে আনার চেষ্টা করেছি,
কিন্তু সবই ব্যার্থ্..
যত সময় যায় হারিয়ে যায় অতল গভীরে……
২৭-০২-২০০৪ রাত ৯:৩৫
প্রশ্ন ও অন্যান্য কাব্য ত্রয়ী [এলোমেলো কাব্যকথন!]
# জানো কি? #
তোমাদের ব্যালকনীটা -
রোজ ভেসে যায় রোদে..
এক কোণে একলা বসে;
হয়তো হঠাৎ উচ্ছাসেতে,
উঠছো হেসে..
জানো কি?
হয়তো,
অন্য কোথাও..
তোমায় ভেবে;
রাঙিয়ে মন,
মন খারাপের রঙে..
আনমনা কেউ;
দেখছে হঠাৎ,
যায় জলে চোখ ভেসে..।।
[সচলায়তন, ২৬-০৬-১১ খ্রীঃ]
# কাব্য ত্রয়ী #
* * * * *
অভিমানে;
এই আধাঁরে,
স্বপ্ন হারায় মন..
চাঁদ ছোয়া ওই আকাশ খোজে, আমার হাসির ক্ষণ।
* * * * *
সময়,
পদ্মপাতার জল বুঝি তুই?
ইচ্ছে আমার,
আদর করে একটু তোরে ছুই..
* * * * *
দিনভর শুভ্র আলো,
রাতের আকাশ নিকষ কালো..
সুরের আগুনে;
ঝলসে যায়,
সাদাকালো পথচলা..
চোখ খুললেই,
রঙিন স্বপ্নের ফুলঝুরি..
চোখ মুঁদলেই;
স্মৃতির রাজ্যপাট,
হাসি কান্নার হুড়োহুড়ি..
কে বলে তুমি নেই..?!
[সচলায়তন, ০১-১১-১০খ্রীঃ]
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক..
১.
তুমি
তোমায় ছাড়া কাটেনা সময় দীর্ঘ হয় রাত,
জীবনটা আরও সুন্দর হত
যদি সর্বদা দিতে তুমি আমার সাথ ।
তোমায় ভেবে কেটে যায় মোর ক্লান্ত-ব্যাস্ত দিন
এসে তুমি বসবে পাশে, রাখবে মাথা কাঁধে
কবে আসবে সেদিন ?
তোমায় নিয়ে করব আমি তৃপ্ত জোসৎনা স্নান,
থেকো আমার হৃদয় মাঝে চুপটি করে
জানাচ্ছি এই আহ্বান ।
তোমায় ছাড়া ধরণীতে মোর বেঁচে থাকাই কষ্ট,
তাইত ভয়ে কেঁপে উঠে ভাবি
ছেড়ে যাবে না তো ?
তোমায় ছেড়ে যেথায়ই যাই পাবো নাকো স্বস্তি,
সারাটি ক্ষণ ভেবে চলি
নিয়ে অনেক ক্লান্তি ।
তুমি আমার শুধুই আমার মেনেছি এই সত্য,
ভুলবনা কভু, যাবনা ছেড়ে,
এই নাও দিয়ে দিলাম বাক্য ।
অনুভুতি শুন্য থতমত এই শহরে!
শিরোনামটা অযথাই রাখা। একটা না একটা শিরোনাম তো রাখতেই হবে কিছুই করার নাই। আবার শিরোনামহীন রাখবো তারও উপায় নাই। সাধারনত রিয়েল লাইফ বন্ধুদের ব্লগ কোনো কালেই পড়াই না। কারন ভালো লাগে না। নিজের যা ছাইপাশ লেখা মাঝে মাঝে বুধবার নিউএজে ছাপতো তারও খবর কাউকে জানাতে ইচ্ছা করতো না। নিজের প্রচার করতে ভালো লাগে না কখনোই। খুলনা নেভী স্কুলে তখন ক্লাস ফাইভে পড়ি তখন এমনি প্রতি বিকেলেই মুখস্থ করা গান বন্ধুদের শুনাই। বন্ধুরা খুব তারিফ করে। ক্লাসে সবার সামনে গাইতে বললেই বন্ধুদের শত অনুরোধেও সবার সামনে দাড়িয়ে গান গাই নি। সেই থেকেই শুরু। ঢাকায় এসে তা সামাজিক অনুষ্ঠান বর্জনে রুপ নিলো। আমার এখনো মনে আছে ভাবীর যে গায়ে হলুদ হলো তাদের বাসায় সেখানেই আমি যাই নি। নিজের ভাইয়ের বিয়েতে বন্ধু বান্ধব নিয়ে মোটামুটি এক কোনা তেই পড়ে ছিলাম। অথচ কত আয়োজন আমারই ভাইয়ের বিয়ে। যেদিন ভাইয়ার গায়ে হলুদ বাসায় শত শত কাজ। সেইদিনেও আমি ভার্সিটি গেছি। ক্লাস শেষে দুপুরে বাসায় আসছি তখন ভাইয়া বলে আজকেও তোর ভার্সিটি যেতে হলো। আমি মুখ ফসকে বলে উঠলাম কাজ তো নাই আমার তাই বাসায় থেকে কি করবো?
ভাতার দাড়িয়ে আছে জ্যোস্নার মুখোমুখি
জাত গেল
ভাত গেল
ভাতার দাড়িয়ে আছে জ্যোস্নার মুখোমুখি।
খুনোখুনি গেল
গেলমান হুরের পীঠে টপ্পার তাল ধরে
ধারাবাহিকতার যুগ
তোমার জামার ত'লে নেচে যাচ্ছে সুপ্ত হুজুগ।
মান গেল
মাপের নিক্তি খোঁজে দুই পা
উন্মোচণের পালা শেষ হলে হাকিকত জানালো আ'পা।
জগত গেল
গত হওয়ার পর পরকীয়া প্যাকেটে করে এলো কাছিমের ডিম
ভিম পাউডারে এলোমেলো দগদগে ক্ষত
বিসর্জন না-কি বিষর্জণ বলো ডুব দিয়ে এলে ভিজে জামা
নামের বানানে থাকেনা নানা মাত্রার ব্রত আছে যত সংযত।
কোরবানী
ছোট বেলায় খুশির জোয়ার নিয়ে আসতো দুই ঈদ, এর মধ্যে এক ঈদে শহুরে জীবনে দিন কতকের জন্য মায়াকাড়া একটি গরু এসে কদিনের জন্য আমাদের মনোযোগের কেন্দ্রে রীতিমত হুলুস্থুল ফেলে দিত। গরুটাকে নাওয়ানো, খাওয়ানো, রাস্তায় রাস্তায় নিয়ে বেড়ানো, অন্যদের গরুর সাথে তুলনা করায় আমাদের উচ্ছাস সীমা ছাড়িয়ে যেত। আব্বা সবসময় শহরের উপকন্ঠের গ্রাম থেকে লোক মারফত গৃহস্তের পালা পোষা বকনা গরু কিনতেন। কিন্তু কাজি আর গাজি বাড়িতে তো বটেই, শেখ সৈয়দেও অলোক্ষ্য একটা প্রচ্ছন্ন কম্পিটাসান থাকতো, যেটা আমরা ছোটরাও বুঝতে পারতাম। জমে ওঠা হাটের থেকে চড়া দাম দিয়ে তাঁরা কিনতেন বিশাল বিশাল ষাঁড়। রাস্তা দিয়ে হেটে যাবার সময় সবচেয়ে দামি ষাঁড়ের পিছনে মালিকের খান্দানি আভিজাত্যও সগৌরবে হেটে যেত।
বৃদ্ধ শামুক
মোনালিসার চোখের তারায় দুঃখ বোনে জাল…
কষ্টে আছি, কষ্টে আছি, কষ্টে কাটে কাল…
রাতের কষ্ট দিন বোঝে না..
কুলের কষ্ট ঢেউ বোঝে না…
মাছের কষ্ট গাছ বোঝে না…
আমার কষ্ট তুমি..
কষ্টে আছি… কষ্টে আছি..
এই ভেবে দিন কাটে..
কষ্টগুলো বৃদ্ধ শামুক..
বুকের তলায় হাটে..
( আমার লেখা প্রথম কবিতা অথবা মনের কথা,কিন্তু এটা তো আর লাইন বাড়ানো যাবে না,কিন্তু পোষ্ট হয় না বলে বর্ননা লিখতে হলো )
অগাষ্ট ১৯৯৮
চলে যাচ্ছে সময়....
কলরব হচ্ছে না কোথাও,
পায়ে পায়ে মৃত্যুর মরচে রঙ!
এই সময় আমি থাকবো ভালো?
.............................ঢঙ!!
#
সময় গড়ায়... বেলা ফুরায়... সন্ধ্যা নামে... ভুল পথ... সময়ের চলাচল... অসময়ের হাঁকডাক... হৃদয়ে ভাঙচুর... বিষাদ মুখ... হুহু বাতাস....
কিছুই তো হচ্ছে না ...
#
ধুরো... সময়টাকে বাগে আনা যাচ্ছে না ... পুরাই ভাঙচুর মুড ... সরকারি আর বিরোধী দল সিনড্রোম। চাওয়া পাওয়ার দ্বৈরথ। শোকার্ত মুখ গুলো বার বার সামনে আসা ... অক্ষমতায় কুঁকড়ে যাওয়া... সীমাবদ্ধতা.... বিরক্ত।
০১৮১৯..... বন্ধু.. ... .... ? কান্নার ঝড়... হতবিহ্বল ... জুতসই শব্দ খুঁজি... নাই.. কোন শব্দই বিয়োগান্ত জীবনের সান্ত্বনা হয় না.... টেলপে ভাসে বিদায়ের সুর... করুন বিউগল... ভেতরটা মোচ্ড়ায়... অস্থির লাগে...
অনেকদিন পর
অনেকদিন পর দেখা হলো আবার
একটু খারাপ লাগলো কিন্তু কষ্ট হলোনা একটুও!
বিচ্ছেদের পর যে কষ্টে আমায় করেছিলো বাউরি, আর
সে স্তন ঢাকার মতো যত্নে ঢেকেছিলো না পাওয়ার ক্রন্দন।
সেই কষ্ট আজ আর হলো না। সেই কষ্ট, কষ্টের তীব্র ক্ষমতা
এখন কোথায় গেলো? দূরত্ব বাড়ার সাথে সাথে
কষ্টেরও কি বয়েস বেড়ে গেছে?
বহুদিন পর আমরা পাশাপাশি বসে আছি। আজ কেউ দেখছেনা
আমাদের কৌতূহল দৃষ্টি দিয়ে। স্পর্শের নিকটে বসে থেকেও
আজ কেউ অস্থির নয়। দু'জনের হাতই পড়ে আছে একা!
বহুদিন পর দেখা হলো। অনেককিছুই আগের মতো নেই।
শুধু তার শরীরের গন্ধ আগের মতোই। যে গন্ধ আমি বহুদিন
শহরের বাতাসে পেয়েছি এবং ধীরে ধীরে হারিয়ে ফেলেছিলাম।
বহুদিন পর কথা বলছি
অতীত নিয়ে গল্প করতে কেউ-ই আগ্রহ বোধ করলাম না!
সে বললো- বদলে গেছে চারপাশ, জীবনের ধারাপাত।
আমি বললাম, আরো অনেককিছু বদলে গেছে, যেমন ধরো;
তুমি এখন প্রযত্নে স্বামীর নাম লেখো, বাবার নাম লিখতে আগে!
সে বললো তুমিও নিশ্চয়ই এখন আদর্শ কর্তা?
আমি বললাম- অনেককিছু বদলে গেছে,
কিন্তু দেখো তোমার শরীরের গন্ধ আগের মতোই, আমিও
তোমার শরীরের গন্ধের মতো বদলাতে পারিনি!
দূর্গা পূজার ইতিহাস
দূর্গা পূজার ইতিহাস
লিখেছেন: শাশ্বত স্বপন | অক্টোবর ২০, ২০১২ - ১২:২১ পূর্বাহ্ন
টেস্ট
কলরব হচ্ছে না কোথাও,
পায়ে পায়ে মৃত্যুর মরচে রঙ!
এই সময় আমি থাকবো ভালো?
.............................ঢঙ!!
#
সময় গড়িয়ে যায়... বেলা ফুরায়... সন্ধ্যা নামে... ক্যান জানি সময়টারে লাইনে আনা যাচ্ছে না ... পুরাই বিলা হইয়া আছে... পুরা সরকারি আর বিরোধী দলীয় অবস্থা। চাওয়া পাওয়ার দ্বৈরথ।... শোকার্ত মুখ গুলো বার বার সামনে আসে ... অক্ষমতায় বিরক্ত।... প্রিয় বন্ধুদের বিষাদ মুখগুলো ... বুকটা হুহু করে ওঠে...
০১৮১৯..... বন্ধু.. ... .... ? কান্নার ঝড়... হতবিহ্বল আমি... শব্দ হাৎড়াই... নাই.. নাই.. কোন শব্দই বিয়োগান্ত জীবনের সান্ত্বনা হয় না।? টেলপে ভাসে বিদায়ের সুর... করুন বিউগল... ভেতরটা মোচ্ড়ায়...
অনেক ভারি হয়ে ওঠে বাতাস বিহীন নি:সার দেহ... যান্ত্রিকতার ঘুণে ধরা আমরা রঙিন খোলসে আবৃত থাকি সারাটা সময়। তারপরেও... ফিরে যাই ... ফিরতে হয় মাটির কাছে... মাটির টানে... সোঁদা গন্ধ... লোবানের ঘ্রাণ ঢেকে যায়... ছায়া ঘেরা সুশীতল অন্ধকারে... পৃথিবীর ইন্দ্রিয়গ্রাহ্য সকল অনুভূতির জলাঞ্জলি... সমর্পণে? হয়তো.. হয়তো নয়..
#
বিলাসিতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান জহুরুল হক। এই প্রথম তিনি চ.বি. ক্যাম্পাসে এসেছেন। চট্টগ্রামে এসেছেন দ্বিতীয়বারের মতো। তিনি থাকেন লক্ষীপুরে। শিক্ষকতা করেন একটি প্রাইমারী স্কুলে। গ্রামে গাছ-পালা, লতা-পাতা, ক্ষেত-খামার, পশু-পাখি দেখে তিনি অভ্যস্ত। তবুও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১নম্বর গেট থেকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন পর্যন্ত সড়কের দু’ধারে সারি সারি বৃক্ষ দেখে তিনি আপন মনে বললেন, বাহ ! কি সুন্দর !
অনাহূত ধর্মঘটের কারণে চবি’র ক্লাস স্থগিত। কিন্তু অনার্স ভর্তি কার্যক্রম চালু রয়েছে।প্রশাসনিক ভবনও সচল।শুধু ট্রেন চলছে না। হয়তো চলবে, তবে কোন শিক্ষার্থী থাকবে না। জহুরুল হক তার কন্যা নিঝুমকে নিয়ে অনেক্ষণ সময় পর্যন্ত বটতলীতে ভার্সিটির ৮টা ২০মিঃ এর ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু ট্রেন চলার কোনো সম্ভাবনা দেখতে না পেয়ে তিনি একটা সি.এন.জি ডাকলেন। ট্রেনে করে যাওয়ার পেছনে দুটি কারণ ছিল।প্রথম কারণ,তিনি কখনো ট্রেনে চড়েন নি,তাই ট্রেনে চড়ার একটা শখ পূরণের ইচ্ছা ছিল। আর দ্বিতীয় কারণ ছিল, ট্রেনে করে গেলে বিনা ভাড়ায় যেতে পারতেন। এতগুলো টাকা সি.এন.জি ভাড়া দিতে হতো না।
অপেক্ষার ভবিতব্য
অচিরেই পৃথিবীর সকল খবরের কাগজ ভরিয়া যাইবে এই শিরোনামে যে, গতকাল এক স্বপ্নময় প্রত্যুশে আমাদিগের প্রত্যাশা নামক গাছখানা ভরে উঠিয়াছিলো ফুলে ফুলে। ঝাঁকে ঝাঁকে মধুলোভীরা ভিড় করিয়া পান করিয়াছিলো মধুকণিকা। তাই আজিকে এখনো তাহারা মগ্ন প্রত্যাশায়।
অচিরেই পৃথিবীর সকল দেওয়াল ভরিয়া যাইবে এই শিরোনামে যে, কাব্যকথার দৃশ্যরূপ চাই। কবিতার মতো রমনীগণ তাহাদের আলতো হাতে তুলিবে ছন্দের শস্য। তাহার পর চাঁদনি রাতে মগ্ন হইয়া শুনিবে প্রেমের গান। চুল উড়িবে বাতাসে, এলামেলো এলোমেলো।
অচিরেই পৃথিবীর সকল মানুষের হাতে থাকিবে চরকা। বিভিন্ন দলছুট বাতাস তাহাতে ছড়াইবে রঙের ঢেউ। কোনো এক ছোট্ট বালক সে চরকা লইয়া দৌড়াইয়া যাইবে তুলার মতন ভাসিয়া ভাসিয়া। পথ হারাইয়া আঁকাবাঁকা, এইগলি, ওইগলি, ভুলগলি।
অচিরেই পৃথিবীর সকল কবির চোখে নামিবে ঘুম। স্বপ্নের নীল আঁচলে তাহারা দেখিবে তারাদের ক্ষেত। প্রাণ ভরিয়া টানিবে কচুরি পানার ঘ্রাণ। কচি লেবুর মতন গন্ধ দিয়া তাহারা লিখিবে ইতিহাস। গড়িবে শতাব্দীর সবচাইতে সুন্দর ভাস্কর্য।
(১০.০৪.২০০৮)