ইউজার লগইন
ব্লগ
জীবন থেকে নেয়া (ঘুষাঘুষি)
১.
ছোটবেলায় পড়াশোনার করার সময় খুব আদর্শ মানুষ হওয়ার একটা স্বপ্ন দেখতাম, দেশের দশের জন্যে কিছু করব, অন্যায় করব না টাইপ ইত্যাদি। কালের আর্বতনে সব এখন গর্তে চলে গেছে। ভাইবোনদের মধ্যে এনিয়ে কখনো সরব প্রতিজ্ঞা হয়নি কিন্তু মনে মনে আমরা সবাই জানতাম, আমরা সবাই খুবই আদর্শ কিছু হবো। আমি বিয়ে করে দেশ ত্যাগ করে এলেও, দেশে যারা আছেন তাদের কাছে সেই স্বপ্ন বাস্তবায়নের আশা রেখে দিয়েছিলাম নিজের অজ্ঞাতেই হয়তো। একবার ঈদ করতে দেশে গিয়েছি। একদিন দেখি আম্মি ভাইয়াকে বলছে, ঈদে কিছু কিনে নাই কেনো? কালকে ঈদ? ভাইয়া বললো হাতে টাকা পয়সা নাই কি দিয়ে কিনবে? এই কথা শুনে মাতৃদেবীর কলিজা ফেটে যাওয়ার উপক্রম। তিনি তাড়াতাড়ি তিনার ব্যক্তিগত রিজার্ভ ভেঙ্গে পুত্রকে ঈদের কাপড়ের যোগাড় দিতে ছুটলেন। চার কন্যা ইস্টু এক পুত্র বিধায়, পুত্রের পাল্লা অলওয়েজ এই ভদ্রমহিলার কাছে ভারী। ঠিক হলো, আমিও যাবো কাপড় পছন্দ করে দিতে আর বাইরের ভাল মন্দ খেতে। রেডী হয়ে এসে দেখি বারান্দায় চোখ মুখ কুঁচকে মাতৃদেবী আর তার পুত্রজান দাঁড়িয়ে আছেন। নীচে এক ভদ্রলোক বেশ আনন্দিত ভঙ্গীতে চলে যাচ্ছেন। ভাইয়া কষে একখানা গালিও দিলো। ব্যাপার কি?
~*~দর্শক কিম্বা ধর্ষক --আমরা পাপী~*~
শেষ রাতের ঘুমটা আরো গাড় হচ্ছিল ক্রমশ ।
সাদাকালো স্বপ্নেরা সবেমাত্র পরাবাস্তবতার স্টেশান এ পা দিল---
গাঢ় আন্ধকারে তলিয়ে যাচ্ছি, যেখানে শুধুই শুন্যতা...
আর মাথার নিউরনে অনবরত ফ্লাশবাক।
সমস্ত শরীর প্রচণ্ড ভয়ে ছোট হতে হতে একদলা মাংশে পরিনত যেন।
হঠাৎ সব ভয় উবে গেল আর সেই নিউরন শুদ্দ সমস্ত আমি প্রবল বেগে ধাবিত হতে থাকলাম এক অসীম শুন্য টানেল ধরে ।
কেউ যেন আমার সত্তাকে পুড়িয়ে মারছে আর আমি ক্রমশই একটা জ্বলন্ত লাভায় পরিনত হচ্ছি । খুব কষ্ট।
ফ্ল্যাশবেকে ভেসে উঠছে কিছু মুখ যারা অকালে ঝরে গেছে ।।
কিম্বা নিজেকে টিকিয়ে রাখতে পারেনি এই নিস্ঠুর পৃথিবী তে।
এই নরকে তাদের ঠাঁই হয়নি ।
যারা চলে গিয়ে বেছে গেছেন এই গ্লানিময় পৃথিবী থেকে।
ওই ত ইয়াসমীন, পারুল , যামিনী , ডাঃ সাজিয়া...
কি সুন্দর ধবধবে সাদা শাড়ী পরে মেঘের মাঝে লুকচুরি খেলছে।
আর আমার আত্মা জ্বলে মরছে ।
আমি ত ধর্ষক নই তবুও কেন আমার এই শাস্তি?
আমার দিকে হেসে বিধাতার বক্রোক্তি -
তুমি হইলা আমার কুলাঙ্গার বান্দা তুমি নপুংশক দর্শক।
নিরব থাইকা সাপোর্ট দিলা, যে ধর্ষক তারে?
নিজের অপারগতা ঢাকতে ভুল ধরতে গেলা মাইয়াগো ?
আবারো নিজের কথা
১।
আমার বয়েস যেদিন ঊনিশ শেষ করে বিশে পড়লো, সেইদিনটা আমার মনে আছে। আমি ট্রেনে ছিলাম। ট্রেনে চেপে বাড়ি থেকে ঢাকা আসছিলাম। পুরা রাস্তা এসেছি পাগলের মতন লাফালাফি করতে করতে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা আমার একটা বিপদজনক শখ। সেই ট্রেনের কামড়ার দরজায় দাঁড়িয়ে উদ্দেশ্যহীনভাবে চিৎকার চেঁচামেচি করছিলাম। দুধের বাচ্চা থেকে শুরু করে থুত্থুড়ে বুড়ো সবাইকে "টা টা" দিতে দিতে এসেছি।
এরমাঝে একজন আমাকে না পারতে জিজ্ঞেসই করে ফেললো, "ভাই, সমস্যা কী আপনের?"
আমি বুক ফুলিয়ে উত্তর দিলাম, "আমি আমার টিন-এজ লাইফের শেষ দিন উপভোগ করছি!"
আজ আমার আরেকটি জীবন শেষ হলো বলে। কাল থেকে চাকুরী জীবন শুরু। প্রজাতন্ত্রের গর্বিত চাকর হতে আমি কাল যাচ্ছি। পেছনে ফেলে যাচ্ছি আমার সুখ-দুঃখে মেশানো বর্ণিল ছাত্রজীবনটাকে।
২।
মাস্টারদা আমাদেরই

ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের বাঙ্গালীদের অনেক বড় ভূমিকা থাকলেও স্বীকৃতি যেটুকু আছে তার কৃতিত্ব পুরোটায় দাবী করে বর্তমান ভারত, তবুও ইতিহাস বলে বাঙ্গালীদের দাবিয়ে রাখা যায়নি কোন কালেই, কোন অন্যায়ের কাছে মাথা নত করেনি এই জাতি, কোন লোভ কিংবা ভয় দেখিয়ে বাঙ্গালী জাতির কোন আন্দোলনকে রুখে দিতে পারেনি কেউ কোন কালেই। শুরুটা করে দিয়েছিলেন মাস্টারদা সূর্যসেন। চট্টগ্রামের সেই সূর্যসন্তান। ১২ই জানুয়ারী ১৯৩৪ এর দিবাগত রাত ১২টা ০১ মিনিটেই মাস্টারদা কে এবং তার সঙ্গী তারেকেশ্বর দস্তিদারকে ফাঁসী দিয়েছিলো ততকালীন বৃটিশ সরকার।
হিন্দু ধর্মের রীতি অনুযায়ী তাদের লাশের সংস্কার করা হয়নি। ফাঁসীর পর লাশদুটো জেলখানা থেকে ট্রাকে করে ৪ নম্বর স্টীমার ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর মৃতদেহ দুটোকে ব্রিটিশ ক্রুজার "The Renown" এ তুলে নিয়ে বুকে লোহার টুকরা বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংলগ্ন একটা জায়গায় ফেলে দেয়া হয়।
নিষিদ্ধ হয়ে গেলে সংগম
গভীর যাতনা নিয়ে পথ হাঁটতে শুরু করেছিলো সে
কিন্তু ক্রমাগত বেড়ে গেছে তার চলার স্থিরতা
এক এক করে দীর্ঘ পদক্ষেপে মেয়েগুলো তাকে অতিক্রম করছিলো
তারাও ফুল ফুটবে বা ফোটাবে বলে এক চঞ্চল ছন্দকে বেছে নিলো
জানলাম প্রথম আমি আজ, রাতেও চড়ে কবুতর আলোর রাস্তায়
তারাও খুঁজে খুদ পানি জেগে রাত অথবা
জীবনের এক অপ্রাকৃত হাতছানি নিসর্গ নমিত করে দেয়
তার বুকের স্পর্শ কোমল পেতে আঁকুপাঁকু করছিলো মন।
একদিন দাবায় নিবদ্ধ থেকে অনুভব আসে তড়িৎগতি
কে যেন জালের ওপার থেকে বাড়িয়ে হাত কোমলমতি
তার কড়ে আঙ্গুলের স্পর্শ পেয়েছি আমি আলতো যতি
নিষিদ্ধ হয়ে গেলে সংগম বেলা শেষের উদগ্র বাসনা ধিকি ধিকি জ্বলে উঠে
তুমি ন্যাংটো ইঁদুর হয়ে রাস্তায় ঘুরে বেড়িও না।
[২০১২-র শেষ দিবসে লেখা কবিতা]
মুক্তি [পরীক্ষামূলক পরমানু গল্প প্রয়াস!]
টানা ২২ দিন গিয়েও খালি মনেই ফেরত্ এসেছি,
আজ তেইশ দিন পর স্মিতার সাথে কথা হল।
কোমায় ছিল ও।
জ্ঞান ফিরেছে আজ ভোর রাতে।
সারাদিনে সময় করতে পারে নি,
একটু আগে ফোন করেছিল আর সবাই কে লুকিয়ে,
ওরা নাকি মামলা করতে চাইছে।
চায়ের দোকানে দাড়িয়ে ছিলাম রাতের শেষ কাপ চা খাব বলে,
তখনি ওর ফোন।
প্রায় সোয়া তিন মিনিট কথা হল। বলল, কাল পড়শু নাগাদ রেজিস্ট্রি ডাকে ডির্ভোস লেটার পাঠিয়ে দিবে - সাইন করে দিতে।
সাড়ে আট বছরের চেনা জানা,
তিন বছরের সংসার।
একটা এক্সিডেন্ট, কিছু নিরবতা -
ব্যাস্, তাতেই সব শেষ।
দোষ আমারই ছিল।
হঠাত্ করেই ঝোঁকের মাথায় ওকে নিয়ে লং ড্রাইভ। ফেরার পথে ভয়ংকর তীব্র কুয়াশা। হঠাত্ দৌড়ে গাড়ির সামনে এসে পড়া এক টোকাই মেয়ে কে বাঁচাতে গিয়েই গাড়ি উঠে গিয়েছিল রোড ডিভাইডারে,
আমার সবকিছুই আবার দুইভাগ করে দিয়ে গেল একটা মাত্র রাত।
তারপরই সেই ভয়ংকর অসহ্য ২৩ দিন।
নাহ, যা হয় ভালর জন্যই হয় হয়তো। অবশ্য এই রাতটার মাঝে ভাল কি থাকতে পারে তা আর এই জীবনে জানা হবে বলে মনে হচ্ছে না।
রাত অনেক হয়ে এসেছে,
বাতি নিভিয়ে দেওয়া দরকার।
ঘুম কিংবা মুক্তি,
একটা কিছু আসুক।।
আত্মমগ্ন কথামালা ২০
*
আসলে কিছুই লেখার নেই।
ছিলোনা কখনোই।
তবু এলোমেলো লিখে রাখি অবিন্যস্ত অনুভুতি গুলো।
হয়তো দিনশেষে, নিজেকেই বোঝার ইচ্ছায়...
৩১১৩
যদিও সীমানা জানা,
তবু মাঝেমাঝেই শখ জাগে অতিক্রমের...
৬১১৩
মাইগ্রেটরি প্রজাপতি এবং ফুল বিষয়ক আলোচনা...
৭১১৩
এখানে রিক্ত মাঠ পড়ে আছে।
সোনালী ফসলের ছোঁয়া ভুলে, অবিন্যস্ত কুয়াশায় ঢাকা।
একাকী ফিঙে,
কালো শরীরে ঢেউ তুলে ভেসে যাবার পথে
একটু কি সময় দেবে অতীতের কথা ভেবে...
৮১১৩
ইউনিকর্নের দেহাবশেষ
চিরসবুজ ঘাসের দেশে বয়ে আনে রক্ত ও ঘামের স্মৃতি...
১২১১৩
বিগত সকাল গুলো উত্তর মুখী।
বিগত নারীর ঠোঁটে দারুচিনি সুঘ্রাণ।
চুল বেয়ে নেমে আসা জোছনা ও কুয়াশার মসৃণ রেশম ছোঁয়া
হাতে মেখে নিতে নিতে
সহসাই হারিয়ে যায় সৃতিগন্ধ রোদ, মেঘ এবং অন্যান্য...
বিয়ে কেন করছ না!!!
গত মঙ্গলবারের প্রথম আলো পত্রিকার নকশায় " এখনো বিয়ে করছ না কেন" শিরোনামে একটা লেখা ছেপেছিলো। পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে লেখাটা চোখে পড়েছে, পড়েছি। পড়ার পর কোনই পতিক্রিয়া হয়নি মনে। কারণ এসব প্রশ্ন আর পরিস্থিতিতে সয়ে গেছি কবেই! ঠিক তার পরদিন ফেসবুকে দেখলাম লীনাপা লিখেছেন যে, সেদিনের প্রথম আলো পত্রিকারই বিনোদন পাতায় অভিনেত্রী ফারাহ রুমার সাথে 'কথোপকথন' - এ জানতে চাওয়া হয়েছে তিনি কেন বিয়ে করছেন না?
শেষ চিঠি
প্রিয়তমা,
আজ তোমার বিয়ে। কিছুক্ষন পরেই তুমি পরস্ত্রী হয়ে যাবে। এটাই তোমার কাছে আমার শেষ চিঠি। কারন, আজকের পর তুমি আর আমার প্রিয়তমা নও, অন্যকারো।
জানো সোনা, আজ মা'র সাথে কথা বলার সময় জিজ্ঞাসা করলাম, মা আমি কি অনেক খারাপ মানুষ ?
মা বললো, না, কেন?
আমি বললাম তাহলে আমার সাথে কেন এমন হয় ? সবাই কেন আমায় ছেড়ে দূরে চলে যায় ?
মা বললো, আসলে যে বা যারা চলে যায় তারা তোকে চিনতে পারেনি। তারা কক্ষনো বোঝার চেষ্টাই করেনি তুই আসলে কতটা আলাদা সবার চেয়ে। আর হয়তো তাদের কোনদিনই থাকার ইচ্ছা ছিলো না।
আমি বললাম, তুমি বাড়িয়ে বলছো। সব মায়ের ছেলেই তার কাছে আলাদা।
মা বললো, না এটা সত্যি না। তুই যদি আমার ছেলে নাও হতি তবুও আমি তোকে এই কথাই বলতাম। যে তোর সাথে থাকলো না, তার নিজেরই থাকার কোন যোগ্যতা নেই। আর যে অযোগ্য তাকে ভুলে যাওয়াই ভালো। যে তোর মত হীরার টুকরাকে কাচ ভেবে ফেলে যায় সে নিতান্তই অভাগা।
আমি জানিনা মা বাড়িয়ে বলেছে কি না? হয়তো নিজের ছেলে বলেই বাড়িয়ে বলেছে। তবে যাই হোক, আমি আসলেই অনেক ভাগ্যবান যার একজন মা আছে যে আমায় সম্পুর্ণ বোঝে।
কত কি করার আছে বাকী...
সেই অনিবার্য অলসতাতেই দিন কাটছে। সেই কাপে কাপে চা খাওয়া, বিষন্ন মুখের আড্ডা, নানান কথা বারতা শুনেই আর কিছু বলতে বলতেই দিন যাচ্ছে সময় কাটছে। তার ভেতরে ফেসবুকে নাই সাথে এমবিএ ক্লাস নাই অন্তহীন অবসরে ক্লান্ত হই বারবার। সকালে ঘুম থেকে উঠে আর সেই আগের মতো পিসিতে বসার ব্যাস্ততা নাই তবুও উঠে যাই ভোরেই। রেডিওতে গান শুনি সাড়ে ছটায় বিবিসি বাংলার প্রত্যুষা শুনা হয় নিয়মিত হাত মুখ ধুয়ে আবার শুয়ে থাকি এবার শুনি প্রভাতী। প্রভাতী শুনা শেষ হলে এফ এম রেডিও গুলা সকাল সকাল কি গান শুনায় তা নিয়ে আগ্রহ চাপে খানিক সময় শুনেই বিরক্ত লাগে। তখন যে জামা পড়ে শুয়ে ছিলাম তা পড়েই চায়ের দোকান বরাবর রওনা দেই পথে নিউএজ কিনে নেই। চায়ের দোকানে বসেই দুধ চিনি কম চা খেতে খেতে বড় খবর সব গিলে ফেলি। পত্রিকা পকেটে ভাজ করে রাখি আস্তে আস্তে লোকজন আসে আড্ডা জমে কথা বাড়ে। কিন্তু নাস্তা করা হয় না। সকালে নাস্তা না করলে নাকি মেমোরী মাইর খেয়ে যায়। আমার গত ১ বছর ধরেই সকালে তেমন কিছু খাওয়া হয় না। এই চা কিংবা বেকারীর পচা কেক এই খেয়েই কাটাই। এই জন্যেই মনে হয় মেধাশক্তি এভাবে মাইর খাচ্ছে দিনকে দিন। আসলে সকালে নাস্তা করতে এখন একরাশ বিরক্ত লাগে
আমি পশু হতে চাই
যখন দেখি একজন ধর্ষককে মানুষের আইনে বিচার করা হচ্ছে, তখন আমার পশু হতে ইচ্ছে করে। যখন দেখি সেই ধর্ষকদের পক্ষে কথা বলতে গিয়ে কিছু সুশীল, মেয়েদেরকে দোষারোপ করছে , তখন আমার পশু হতে ইচ্ছে করে। যখন দেখি ধর্ষনের কারন হিসেবে নারীর পোষাককে দ্বায়ী করা হচ্ছে, তখন আমার পশু হতে ইচ্ছে করে। যখন শুনি নারীরা উত্তেজনাকর পোষাক পরে বলে তারা ধর্ষিত হয় তখন আমার পশু হতে ইচ্ছে করে।
পশু হওয়াই ভালো, পশুর বিবেক বলে কিছু থাকেনা। নিজের অপারগতার জন্য নিজেকে নগন্য মনেহয় না ।
আমি চাইনা সেই মানুষের জীবন যারা দশ বছরের এক ফুলের মত শিশুকে ধর্ষন করে। আমি চাইনা সেই মানুষ হতে যে তার নিজ বান্ধবীকে ধর্ষিতা করে। আমি চাইনা সেই মানুষ হতে, যে এইসব দেখেও স্বস্তির নিশ্বাস ফেলে আর বলে আমরা অন্তত ওদের চেয়ে ভালো আছি। আমি চাইনা সেই মানুষ হতে যে বলে ওই মেয়েরই তো দোষ , ও কেন গেলো?
সালমার হুইল চেয়ার এবং স্বপ্নময়ী সাবরিনা
(১)
সালমা আমার খালাতো বোন।থাকে কাপ্তাই শহরে।ওর জন্য অবশ্য শহর-গ্রাম,দিন-রাত এগুলোর পার্থক্য খুব বেশি নয়।কারণ গত ছয়-সাত বছর ধরে ওর জীবনটা ওদের ঘরের একটা খাটের উপরই কেটে যাচ্ছে খুবই নির্দয় ভাবে।ছোটবেলায় ও খুব দুরন্ত ছিল।শৈশবের সময়টাতে কাপ্তাই শহরের বড়ইছড়ি নামক জায়গায় থাকতো ওরা।ওদের বাসার সামনে খোলা মাঠ ছিল।বাসার পেছনে ছিল একটা চা পাতা বানানোর কারখানা।ও নিজেই এসব ঘুরে ঘুরে দেখিয়েছিল আমাদের।আবার সমবয়সীদের সাথে পুতুল খেলার জন্য দিত ভোঁ-দৌড়।আন্টি ওর দুরন্তপনায় কখনো কখনো অস্থির হয়ে উঠত।কারণ ওকে ঘরেই রাখা যেত না।কে জানে পরে আর ঘরের বাইরে যেতে পারবে না বলেই হয়তো তখন ঘরেই থাকতে চাইতো না।
কবিতা
কবিতা মস্তিষ্ক, মনন, কল্পনা প্রসুত।
আকাশের পাখি দেখেছো। দুরন্ত মানুষের ইচ্ছা উড়বে।
তাই সে উড়ে।
ভাবনার রাজ্যে্র পাল তোলা কবিতাকে তুমি কি নামে ডাকবে।
আমি তাকে বলি কবি স্বয়ং।
উড়তে চাও তার সাথে? দেখতে কি চাও
তোমার আনন্দ বেদনা সুরে সুরে ঘুরে ল্যাম্পোষ্টের তারে তারে?
তবে গা ভাসিয়ে দাও কবিতার সাথে।
মাংস পুড়ে কাবাব হয় বেদনা পুড়ে কবিতা
যদি পাচক হয় শিল্পের সবিতা।
তুমি সে গন্ধে ভেসে যাবে দূর অজানায়
অথবা সূর্যে স্নিত হয়ে বাড়ি ফিরবে নতুন জামায়।
কবিতা মস্তিষ্ক, মনন, কল্পনা প্রসুত।
তুমি মাপ দিয়ে কাটো পরনের কাপড়
বলতে পারো কোন মাপে হয় ভালোবাসার চাদর?
কবিতা লাল নীল হলুদ গ্যাসবেলুন
উড়িয়ে দিলাম সব সারে সারে
যত বেদনা তারি সাথে।
কবিতা তুমি বসন্তের ফুল, মরুভুমির ক্যাকটাস
কবিতা তুমি ঝড়া পাতা, ফসলের নিঃস্বাস
তুমি শিশুর হাসি, কঁচি দুর্বা ঘাস।
কবিতা জন্মালে আর মরে না
তুমি এসেছ নিয়ে অমরাবতীর আশির্বাদ।
কবিতা ভ্রমর হয়, কবিতা সর্প
দংশিলে শূল হয়, ভাঙে দর্প।
কবিতা মস্তিষ্ক, মনন, কল্পনার জাল
যদি ভেঙে ফেলো বুঝব তুমি প্রেমহীন কাঙাল।
নিতান্তই সহজ-সরল ::: ৩
আঙ্গুল-কিবোর্ড অভিমান!
অনেকদিন ব্লগ লেখা হয় না। বিষয়টা এমন না যে, ব্লগ লিখে অনেক কিছু করে ফেলছি। কিংবা ব্লগে লিখে দুনিয়াকে উল্টাতে না পারলেও অন্তত কিছুটা সুড়সুড়ি দিতে পারছি। মাঝেমাঝে এমনও মনে হয়, মানুষ নিজের সুখের জন্য যেমন বিকেল বেলা চা খেতে খেতে কান চুলকায়, আমার ব্লগ লেখাটাও তেমনি। এতে কানের একটু আরাম হয় সত্যি, কিন্তু অন্যের তো দূরের কথা, নিজের কানের কোনো উপকার হয় না- বরং মাঝখান থেকে কটনবাড কেনাবাবদ কয়েকটা পয়সা লস! এই লেখালেখি না করতে পারাটাকে অনেকে কাব্যিকভাবে ‘রাইটার্স ব্লক’ বলে- আমার ক্ষেত্রে আবার সেটাও সত্যি না- কারণ ব্লগে না লিখলে নানা কারণে নানাভাবে নানাকিছু লিখেই যাচ্ছি। রাবিশ রাবিশ রাবিশ অসংখ্য রাবিশ লিখে একসময় উপলব্ধি হয়- রাবিশ লেখালেখিই সম্ভবত আমার যোগ্যতা- কারও কারও ক্ষেত্রে রাবিশ বলাটা অবশ্য তাদের যোগ্যতা। মাঝে মাঝে অবশ্য হালকা বাতাসের মতো কাব্যিক চিন্তা পাতলা চুলের ফাঁক দিয়ে তালুতে/টাকে আঘাত করে- কোনো কারণে কি আঙ্গুল আর কিবোর্ডের মাঝখানে অভিমান বা দ্বৈরথজাতীয় ঘটনা ঘটেছে?
প্রজন্মান্তরের সমস্যা?
থমকে যাওয়া দিন

থমকে যাওয়া দিন,
কাঁপন জাগা হিমেল শীতের ভোর, কুয়াশার চাঁদরে ঢাকা
দিনের সবটুকু উষ্ণতা কেড়ে নেয় মাতাল বাতাস
নাগরিক ব্যস্ততা, রিক্সার টুং টাং কিংবা গাড়ির হর্ন-
বিষণ্ণ সড়কদ্বীপে ভেজা ল্যাম্পপোস্ট, ছায়ার মত দাঁড়িয়ে-
বিবর্ণ ঝরা পাতা-স্যাঁতসেঁতে ধুলোর আস্তরণ !
কষ্টের নদী ছুটে চলে নিত্য পথে
বুকে নিয়ে কুয়াশা প্রহর,
বিষণ্ণ মেঘের ভাঁজে ভাঁজে বয়ে যায় অলস সময়
ঝুপ করে আঁধার নামে বিকেল জুড়ে
জানালার কার্নিসে ভেঁজা কাক, একাকী !
বিমর্স নিঝুম সন্ধ্যা-
উদাসী সন্ধ্যায় অধীর প্রতীক্ষা তোমার-
পাশাপাশি-কাছাকাছি, ক্লান্ত দিনের শেষে
কাঁপা কাঁপা ঠোঁটে উষ্ণ চায়ের চুমুক
রুপালী রাত-মানবিক বোঝাপড়া
ঘোর লাগা দু’চোখে স্বপ্ন খেলা করে
বলে যায়- না বলা অনেক কথা!
ভোরের কনকনে হিমেল হাওয়ায়
কুঁকড়ে যাওয়া উন্নয়নের কারিগর- দু’চোখে স্বপ্ন নিয়ে
ছুটে চলে ব্যস্ত গলিপথে; রোজকার আয়োজনে!
থমকে যাওয়া চোখের কোণে তপ্ত জল জমে কখনো-