ইউজার লগইন
ব্লগ
ছায়াবাজির পুতুল (২)
পরীক্ষা চলাকালীন সময় ভাবসিলাম পরীক্ষাটা শেষ হলে ব্লগে নিয়মিত হবো। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর দেখতিসি অবস্থা উল্টা। তখন যা হোক কমেন্ট না করতে পারি ব্লগে রোজ ঘুরে যাইতাম। এখন আরো সময় পাই না। পুরাই ছাই ফেলতে ভাঙ্গা কুলা দশা। কি করে দিন যাচ্ছে তারও কোনো ঠিক নাই।
মৌসুম আপুকে বলছিলাম আমি এখন ফ্রি, কোনো কাজ নাই। যেকোনো দিন ডাকলেই আসতে পারি। কিন্তু সেদিন সবাই আড্ডাইলো আমি আবারো মিস। কিছুই করার ছিল না। আম্মার ডাক্তারের এ্যপয়েন্টমেন্ট ছিল। ডাক্তার দেখানোটা যে কি ঝামেলার কাজ! ডাক্তার বসবেন সন্ধ্যায়, টেস্ট হবে সকালে। কিছু টেস্ট হবে খালি পেটে তো কিছু ভরা পেটে। তার উপর আবার ডাক্তারের সিরিয়াল নিতে হয় অন্তত তিনমাস আগে।
তিনমাস পরে আমার কোনো শারিরীক সমস্যা হবে কিনা তা তিনমাস আগে কেমনে জানা যাবে জানি না। নাকি ডাক্তারের কাছে নাম লেখানোর আগে জ্যোতিষীর কাছ থেকে জেনে নিতে হবে! যাই হোক এটাই এখন নিয়ম।
শোকসভা
সেই মুহূর্তে আমি গিয়েছিলাম আমার শোক সভায়। প্রহরী আর শিকারি এই দুয়ের পার্থক্য বুঝিয়েছিলো আমন্ত্রিতরা। কিছুক্ষণ আগেই নাকি ওরা আমার মৃতদেহে শ্রদ্ধাভরে দিয়ে এসেছে সান্তনার ফুল। সভায় ওরা সবাই আমাকে বোঝালো দেশ, অপেক্ষার পাঁচদিন, সন্ধ্যা, দুই গজ জমিন ইত্যাদি। কে নাকি ব্লেডের এমাথা ও মাথায় রক্ত দেখে বলেছিলো-আহারে, এটা ওর শেষ চিহ্ন। রেখে দিতে হবে উপমা করে কবিতায়। শোকসভায় চলছিলো কাঠঠোকরার আবাদ। অবশেষে খুব পরিচিত এক চিত্রশিল্পী যখন আমার লাশের ছবি এঁকে দেখালেন-আশ্চর্য সেই মুহূর্তে আমার আর কারো কথাই মনে পড়লো না! না স্বজনের, না প্রেমিকার....
(c)MNI, 03.01.12}
বর্ণমালা
‘হাই, গ্র্যান্ড পা । হাউ আর ইউ’( বলে আজাদ সাহেবের একমাত্র নাতী ভেতরে চলে গেল )
আজাদ সাহেব স্থির হয়ে বসে রইলেন আরামদায়ক সোফায়। সময় কত দ্রুত গড়িয়ে যায়। এক সময় তিনি ও যুবক ছিলেন । সেই উম্মাতাল দিনে তিনি ও মুক্তির মিছিলে ছিলেন । যদিও আজ কেউ তাকে চিনে না । কেউ তার খবর রাখে না । নাতির রুম থেকে হিন্দি গানের সুর শুনা যাচ্ছে উচ্চ স্বরে ।“মুন্নি বদনাম…।“
পরিবারের সকলকে তিনি অবাধ স্বাধীনতা দিয়েছেন । সেই স্বাধীনতার সুযোগে ছেলে , নাতি আজ যা ইচ্ছে তাই করে যাচ্ছে দেশের রাজনীতি বিদদের মত ।একসময় পাকিস্তানের হায়নাদের সাথে যুদ্ধ করেছিলেন তিনি , বাঙ্গালী জাতি কে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন তিনি এবং সকল যুদ্ধারা । সেই স্বাধীনতার মানে যদি এমন হত তাহলে কি দেশ স্বাধীন হত ? প্রশ্নটা মাঝে মাঝে মনের গভীরে খোঁচা দেয় আজাদ সাহেবের ।
ঝলমলিয়ায় সনাতন মেলায় - ১
জানা ছিলনা অথবা জেনে থাকলেও ভুলে গেছিলাম সনাতন মেলা জিনিসটা কী। বাগেরহাটের রামপালের ঝলমলিয়া গ্রামে অনুষ্ঠান এইটুকুন মাথায় রেখেই আমি আর বিমা এক দলের সাথে জুড়ে গেছি। আসলে একদিন হে-লালদাকে বলি সারাদিন আপনার স্যুটিংয়ে থাকতে চাই আপনার একশনের ছবি তোলার জন্য। হেলালদা বলে তাইলে ঝলমলিয়া চলেননা সেইখানে সনাতন মেলা নিয়া একটা ডকুমেন্টারি বানাইতেছি। আমি সাথে সাথে রাজি এবং বিমাও। কাউয়া বাপকে পাহারা দেয়ার জন্য যেতে পারেনা ইচ্ছা থাকা সত্বেও।
ধারণা করছিলাম লালদার সাথে চার পাঁচ জন যাবে। বাসে দেখি ৪৫ জনের দল। ঢোল, টোল ইত্যদি নানা বাদ্যযন্ত্র দিয়ে বাস চলার শুরু থেকে গান। গান গাওয়া প্রায় বিরামহীন ভাবে গন্তব্যে পৌছানো পর্য্যন্ত চলল। সবথেকে জমেছিল রাতে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে উদাত্ত গলায় সবার নাচ গান। অন্য যাত্রিরা ভেবেছে বিয়ে বাড়ির দল।
নতুন বছরের শুরু ও টাইম স্কয়ারের কয়েকটি ছবি
নতুন বছরের শুরুতেই মন খুব খারাপ।কোনো কিছুতে মনোযোগ দিতে পারছিনা।ভিতরে একটা অস্থিরতা অনুভব হচ্ছে
।একটা সেমিস্টার প্রায় শেষ হয়ে যাচ্ছে,পুরা সেমিস্টারে কিছুই পড়িনাই
।
আচ্ছা যাই হোক,সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।নতুন বছর সবার ভালো যাবে এই আশা করি।
মেজাজ আরো খারাপ,প্রায় আধা ঘন্টা পোষ্ট লেখার পর দেখি পোষ্ট উধাউ
।এমনি আমি কিচ্ছু লিখতে পারিনা
।
----------------------------------------------------------------------
----------------------------------------------------
চলমান থ্রেডের একটি বিচ্ছিন্ন অংশ- ১২
আমি চলে যাবার সময় অবশ্যই
বারবার পেছনে ফিরে তাকাবো
দেখার জন্য কেউ কি দুঃখী মুখে
অপেক্ষা করছে কিনা।
যখন দেখবো কেউ অপেক্ষায় নেই
তখন সম্ভবত লঘুপায়ে
মাথা নিচু করে হেঁটে হেঁটে
পার হয়ে যাবো পৃথিবীর সীমানা।
---
আস্থার রেখা কে দেবে এঁকে
. . . . .
. . . . . .
. . . . . .
. . . . .
. . . . . . . . . . . .
. . . . . . . .
. . . .
. . . . . . .
. . . .
১. আছি জনসমুদ্রে ডুবে,
তবু কেউ নেই,
আমি একাকী চলেছি অথবা ভেঙেছি,
টুকরো করেছি,
ধুলোয় মিশিয়ে পথে নামিয়েছি
এই আমিকেই !
২. আমি চেনা অচেনার জটিল ধাঁধায়
ছেড়েছি আবার ধরেছি হাত,
আমি ঝড়ের তুমুল মেঘের কান্না
শুষে নিলাম এ দুই চোখে ।
আমি চিনেছি রাতি, চিনেছি সকাল,
চিনিনাই তবু একটাও হাত ।
আমি , আজো খুঁজি ফিরে শূণ্য হাতে
আস্থার রেখা কে দেবে এঁকে !!
জেন যেভাবে জেন হয়ে উঠে...
......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
সামাজিক সংস্কার
মানস গঠন যেমনই হোক না কেনো, চুড়ান্ত বিবেচনায় শুঁয়োপোকা প্রজাপতি হয়ে উঠবে কি না তা নির্ধারণ করে সামাজিক বাস্তবতা। উদারনৈতিক যৌক্তিক মানুষেরাও সামাজিক বাস্তবতায় প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে পারে
প্যারিচাঁদ মিত্রের ''আলালের ঘরের দুলাল'' আমার উপন্যাস মনে হয় নি, যদিও উপন্যাসের কোনো নির্ধারিত কাঠামো নেই, বিষয়বস্তু নেই, কিন্তু তারপরও " আলালের ঘরের দুলালকে ঠিক উপন্যাস বলা যাচ্ছে না, বরং এই ধারাবাহিক লেখাটিতে এক ধরণের সামাজিক সংকটকে চিহ্নিত করে সে বিষয়ে কিঞ্চিৎ শ্লেষ আছে।
উপন্যাস হিসেবে " আলালের ঘরের দুলাল" বিশ্লেষণ কিংবা ঔপন্যাসিক হিসেবে "প্যারিচাঁদ মিত্র''কে যাচাই করতে যাওয়ার মতো বোদ্ধা হয়ে উঠি নি, আমি বরং আমার অনুধাবনটুকুই বলি, ডি রোজারিও'র শিষ্যদের ভেতরে অনেকেই উত্তাল ত্রিশে( এ ক্ষেত্রে উনবিংশ শতাব্দীর তিন ও চার এর দশক) প্রচলিত সমাজকাঠামোর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।
একটা আশার কথা
মেজাজটা বেজায় খিঁচড়ে আছে। এমন কুলক্ষুণে সময়ও আসে জীবনে? পত্নীভ্রাতাতে কানায় কানায় ভরা এক দেশে বাস করি। সেই দেশের প্রধানমন্ত্রী যখন খুশি তখন চাল-ডাল-অকটেন-সিগারেট সবকিছুর দাম যত খুশি তত ঘোষণা দিয়ে বাড়িয়ে দেন। জনগণের জন্মনালি টেনে ধরে খিঁচ খেয়ে বসে থাকার মধ্যে তিনি যে কি আনন্দ পান, আল্লামালুম! একটা বিপুল ব্যবধানে বিজয়ী নির্বাচিত সরকারের মেয়াদ দুই বছর বাকি থাকতেই চোখ বন্ধ করে বলে দেয়া যায়, এরা পরের ইলেকশনে কোনোমতেই জিতে ক্ষমতায় আসতে পারবে না। তবে এটা বলে দিতে পেরেও কোনো লাভ হচ্ছে না। বিধি যথারীতি বামেই থাকছে। কারণ কোনো বিকল্প নেই আমাদের কাছে।
যন্ত্রের ভাষা পুরোদস্তুর আয়ত্তের পরেই
যন্ত্রের ভাষা রপ্ত করার পরেই ছিলো সস্নেহে প্রশ্ন
আন্তরিকতায়, কেমন আছো জানপাখি?
এই শীতে একটু উষ্ণতায় আরো নৈকট্যের ডেরায়
রক্ষাকবচের মত মানবীয় হয়ে উঠি!
যন্ত্রের ভাষা পুরোদস্তুর আয়ত্তের পরেই
কেবল মনুষ্যত্ব জাগ্রত দেখি
আমাদের প্রজননে ফুলফলে পরিপুষ্ট
শিশুবৃক্ষগুলোর পঠন-পাঠন দ্রুত হলেই সুখি
... যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি
এই যে দেখো সকল প্রহসনের ম্যারাথন থেকে
কিভাবে দৃপ্ত পদক্ষেপে তোমাকেই আলাদা দেখি
আবেগে, কম্পনে, প্রাণে, প্রমাণে নিখুঁত মানবী
চলমান থ্রেডের একটি বিচ্ছিন্ন অংশ- ১১
তারপর এক বছর আগে ছেড়ে যাওয়া প্রেমিকার মতো করে
ভেজা কুয়াশারা এসে সেই গাল দু’টো ছুঁয়ে দিতো,
আর সে খুব ভালোভাবে চাদরটা টেনে নিয়ে
নির্জন রাস্তায় তাড়াতাড়ি পা চালাতো।
কেউ জানতো না
হতাশারা প্রতিরাতে
একবার, তাকে খুন করে
যেতো আর, সে নিরন্তর খুঁড়তো
নিজেরই শবাধার
এই নরম মাটির বুকে।
অলিখিত জীবন যে সীমান্ত এঁকে যায়
জেনে রেখো দুইপাশে তার শুধু
কষ্টই থাকে হায়।
---
অনেক লাইক এন্ড ধৈন্যা
ভাই
"নাম প্রকাশে অনিচ্ছুক"
আপ্নের বানানি ব্যানার্টা দেইখা মাঝ্রাইতে মন্দিল খুশ হই গেসে। আপ্নেরে চিক্কুর পাইড়া মাইকে ধৈন্যা এত্ত সৌন্দর্য ব্যানার বানানির লাইগা।

লগে কয়েক হাজার লাইক...
বছরটা ভুলে যেতে পারলে ভালো হতো
২০১১ সালকে বিশ্বের অনেক দেশের অর্থমন্ত্রীরাই ভুলে যেতে চাইবেন। বিদায়ী বছরটি অর্থনীতির জন্য ভালো ছিল না। পুরোটা সময় কেটেছে মন্দার আশঙ্কার মধ্যে। বিশেষ করে, ইউরোপের জন্য বছরটি ছিল ভুলে যাওয়ার।
শেষ সময়ে এসে সামান্য হলেও আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারত, চীন ও ব্রাজিলের মতো উঠতি অর্থনীতির দেশগুলোর অর্থনীতিও কিছুটা ভালো। তবে পুরো বিশ্বকে টেনে তোলার মতো আশাবাদী হতে পারছেন না কেউই। মন্দা কাটছে, এ কথা বলা যাচ্ছে না।
সারা বিশ্বে মন্দা, তাই বাংলাদেশের অর্থনীতিও চাপের মুখে—এমনটি বলার অবকাশ অবশ্য আমাদের অর্থমন্ত্রীর নেই। বাংলাদেশের অর্থনীতির চাপ এসেছে ভেতর থেকে। বিশ্বমন্দা সেই চাপকে আরেকটু দীর্ঘায়িত করছে। বাংলাদেশের জন্য ২০১১ সাল মূলত নীতির দুর্বলতা, সমন্বয়হীনতা ও সিদ্ধান্তহীনতার বছর।
অন্তর্জালিক যোগাযোগ
আবেগ নিয়ন্ত্রন করার অক্ষমতা কিংবা হঠাৎ সাময়িক উত্তেজনার বশে চরম সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যার সংবাদ শুনে বিষয়টা দু:খজনক কিংবা অগ্রহনযোগ্য এর বাইরে আদতে বলার কিছুই থাকে না অনেক সময়। আমাদের মানসিক অনুভুতিগুলো নিয়ন্ত্রনের কোনো কার্যকরী প্রশিক্ষণ আমরা পাই না, আমাদের অনুভুতিগুলো কাউকে না কাউকে জানাতে হয়, নিজের ভেতরের অনুভুতির দহন যখন দগ্ধ করে তখন বন্ধুর কাঁধে হাত-মাথা- রেখে তার কাছে উন্মুক্ত হয়ে নিজের দগ্ধাবশেষ রেখে আসতে হয়। দু:খজনক, লজ্জাস্কর, অপমানের কিংবা আনন্দের অনুভুতিগুলো নিজের ভেতরে জমিয়ে রাখা সব সময় সম্ভব হয় না।